অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন পাইকগাছা থানার ওসি


খুলনার পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন পাইকগাছা মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে পাইকগাছা থানায় ওসির কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ওসি শেখ আব্দুল আউয়াল কবির মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য পেলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
এ সময় পাইকগাছা মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জনস্বার্থে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন পাইকগাছা থানার ওসি (তদন্ত) সামছুজ্জোহা, পাইকগাছা মডেল প্রেসক্লাবের সভাপতি মো. আজিজুল ইসলাম, সহসভাপতি মো. রফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, যুগ্ম সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন পলাশ, কোষাধ্যক্ষ এসএম শামীম আহমেদ, দপ্তর সম্পাদক মো. আওছাফুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. রাজু হোসেন, পাঠাগার সম্পাদক হাকিম মো. শাহাদাৎ হোসাইন, কার্যনির্বাহী সদস্য মো. রেজাউল ইসলাম, মো. জিনারুল ইসলাম, মো. আব্দুর রশিদ সানা এবং সাংবাদিক ভূপাল গাইন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি মাসুদ পারভেজের চিঠিসাড়ে পাঁচ কোটি টাকার টেন্ডার, ওষুধ ও চিকিৎসাসামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগ; চিকিৎসকদের অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগও

অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন পাইকগাছা থানার ওসি

24 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com