চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা, ২৩ নভেম্বর যোগদানের নির্দেশ


চুয়াডাঙ্গা জেলা পুলিশের নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা। তাঁকে বদলি করে চুয়াডাঙ্গা জেলা পুলিশে পদায়ন করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে পদায়ন করা কর্মকর্তা কানিজ ফাতেমাকে আগামী ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থল চুয়াডাঙ্গা জেলা পুলিশে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে কানিজ ফাতেমা পুলিশ হেডকোয়ার্টার্সের টিআর শাখায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
উল্লেখ্য, একই প্রজ্ঞাপনে আরও একজন অতিরিক্ত পুলিশ সুপারকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা, ২৩ নভেম্বর যোগদানের নির্দেশ

23 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com