নওগাঁয় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু


নওগাঁর সাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
গত ১৫ নভেম্বর রাতে উপজেলার শিরন্টি ইউনিয়নের ফোপালপুর সোনাডাঙ্গা গ্রামের একটি বাড়ির রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় স্ত্রীকে রক্ষা করতে গিয়ে স্বামী সোলায়মান আলীও আগুনে দগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় গত ২০ নভেম্বর স্বামী সোলায়মান আলীর মৃত্যু হয়। পরে ২২ নভেম্বর ভোরে নিজ গ্রামের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তাঁর স্ত্রী আফরোজা বেগম (৬৩)।
একই দুর্ঘটনায় স্বামী-স্ত্রী দুজনের মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। মর্মান্তিক এ ঘটনায় শোকাহত স্থানীয় বাসিন্দারাও।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নওগাঁয় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

23 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com