নওগাঁ সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা, বিজিবির হাতে আটক ২; পালাল ৩ জন

পাসপোর্ট ছাড়াই সীমান্ত অতিক্রমের চেষ্টা, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আরও তিনজন পালিয়ে গেছেন।
শনিবার (২১ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার নিতপুর বিওপির আওতাধীন ২৩০ নম্বর মেইন পিলারসংলগ্ন শীতলি ঘাট মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন সাপাহার উপজেলার বিরামপুর গ্রামের শরিফুল ইসলাম (৪৪) এবং পোরশা উপজেলার বালা শহীদ গ্রামের নাজমুল হোসেন (২৮)।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাঁচ ব্যক্তির অবস্থান শনাক্ত করা হয়। পরে রাত পৌনে ১২টার দিকে তাঁরা সীমান্তের শূন্যরেখার দিকে যাওয়ার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা দুজনকে আটক করতে সক্ষম হলেও বাকি তিনজন পালিয়ে যান।
বিজিবির দাবি, আটক ব্যক্তিরা ভারতে যাওয়ার জন্য কোনো বৈধ পাসপোর্ট দেখাতে পারেননি। এ ঘটনায় আটক দুজন ও পলাতক তিনজনের বিরুদ্ধে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশের ১১(১) ধারায় পোরশা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আটকের সময় পড়ে গিয়ে নাজমুল হোসেন সামান্য আহত হন। পরে তাঁকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এদিকে, পালিয়ে যাওয়া তিনজনকে আটকের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নওগাঁ সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা, বিজিবির হাতে আটক ২; পালাল ৩ জন

22 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com