নওগাঁয় চুরি করে নিয়ে যাওয়ার সময় দুই শ্যালো মেশিনসহ দুইজন গ্রেপ্তার


নওগাঁ সদর উপজেলার ভবানীপুর এলাকায় চুরি করে নিয়ে যাওয়ার সময় দুটি শ্যালো মেশিন ও একটি ভ্যানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের ভবানীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের মৃত আজাহারের ছেলে মাসুদ রানা মাসুম (৩১) এবং একই গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে মো. নিলয় হোসেন (২১)।
পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দুই ব্যক্তি একটি ভ্যানে করে দুটি শ্যালো মেশিন নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে চুরি হওয়া শ্যালো মেশিন দুটি ও ব্যবহৃত ভ্যানটি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আত্রাই উপজেলা থেকে শ্যালো মেশিন দুটি চুরি করে আনার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নওগাঁয় চুরি করে নিয়ে যাওয়ার সময় দুই শ্যালো মেশিনসহ দুইজন গ্রেপ্তার

22 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com