চট্টগ্রামে বাসায় ইয়াবা তৈরির মেশিন ও উপকরণ উদ্ধার, ১৯ বছরের তরুণ গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা পুলিশের অভিযানে ইয়াবা তৈরির মেশিন ও বিভিন্ন সরঞ্জামসহ তৌহিদুল আলম আকিব (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চান্দগাঁও থানার মোবাইল টিম কাপ্তাই রাস্তার মাথায় মেহেরাজ খান চৌধুরী ঘাটা সিএনজি গ্যাস পাম্পের সামনে দায়িত্ব পালন করছিল। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আকিবকে আটক করেন পুলিশ সদস্যরা। পরে তার দেহ তল্লাশি করে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে আকিব জানায়, হাটহাজারীর কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের চতুর্থ তলায় তার ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন রয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে ওই বাসায় অভিযান চালায় চান্দগাঁও থানা পুলিশের আরেকটি দল।
অভিযানে বাসা থেকে একটি ইয়াবা তৈরির মেশিন, কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার, মেনথল এবং ইয়াবার আকার নির্ধারণের একটি স্লাইড ক্যালিপার্স উদ্ধার করা হয়। উদ্ধার করা মেশিনটির আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে আকিব জানিয়েছে, ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শেখে সে। পরে নারায়ণগঞ্জ থেকে মেশিনটি কিনে ভাড়া বাসায় স্থাপন করে ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা তৈরি ও বিভিন্ন স্থানে বিক্রি করত।
এ ঘটনায় গ্রেপ্তার তরুণের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চট্টগ্রামে বাসায় ইয়াবা তৈরির মেশিন ও উপকরণ উদ্ধার, ১৯ বছরের তরুণ গ্রেপ্তার

22 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com