পাইকগাছায় ২০ হাজার টাকার জাল নোটসহ দুই নারী আটক, পুলিশের অভিযান অব্যাহত


খুলনার পাইকগাছায় এক হাজার টাকা মূল্যমানের ২০টি জাল নোটসহ নুরজাহান ও আসমা নামে দুই নারীকে আটক করেছে থানা-পুলিশ। রবিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার লস্কর ইউনিয়নের স্মরণখালী এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ১১টার দিকে স্মরণখালী এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় নারী পুলিশ সদস্যের মাধ্যমে নুরজাহানের দেহ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যমানের ২০টি জাল নোট উদ্ধার করা হয়। পরে তাঁর সহযোগী আসমাকেও আটক করা হয়।
পুলিশ জানায়, আটক দুই নারী ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে কাটাখালীর দিকে যাচ্ছিলেন। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার গদাইপুর ইউনিয়নের বান্দিকাটি এলাকায় তাঁদের ভাড়া বাসায় তল্লাশি অভিযান চালানো হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় পুলিশের অভিযান চলছিল। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পাইকগাছায় ২০ হাজার টাকার জাল নোটসহ দুই নারী আটক, পুলিশের অভিযান অব্যাহত

22 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com