কুড়িগ্রামের উলিপুরে ল্যাপটপ চুরির অভিযোগে মো: আহসান হাবীব স্বপন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।গ্রেফতার ব্যক্তি হলেন, উলিপুর পৌরসভার মুন্সিপাড়া এলাকার আব্দুল মান্নান মানিকের ছেলে মো: আহসান হাবীব স্বপন (৩৫)।পুলিশ সূত্রে জানা যায়, ল্যাপটপ চুরির অভিযোগে তাকে গ্রেফতার করে চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করা হয়। এ ঘটনায় উলিপুর থানায় ২০ নভেম্বর ২০২৬ তারিখে মামলা নং-৩২, দণ্ডবিধির ৩৮০/৪১১ ধারায় মামলা রুজু করা হয়েছে।পরে গ্রেফতার ব্যক্তিকে পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।এ ঘটনায় উলিপুর থানা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 63









