অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুলকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল

দেশব্যাপী অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি চুলকাটি বাজার থেকে শুরু হয়ে খুলনা-মোংলা মহাসড়কসহ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে খুলনা-মোংলা মহাসড়ক ও চুলকাটি বাজার মুখরিত করে তোলেন। বিশেষ করে ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো বাজার এলাকা।বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পাশাপাশি বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুলকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল

17 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com