আলমডাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ড্রেনের ময়লা-দুর্গন্ধযুক্ত পানি রাস্তায়, চরম দুর্ভোগে এলাকাবাসী

প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে পরিচিত চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পান্তু মিয়ার স’মিলের পিছন থেকে রাস্তার ড্রেনের ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি রাস্তায় উঠে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এ অবস্থার কারণে জনসাধারণের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশ দূষণের আশঙ্কাও দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ড্রেনের ময়লা পানি উপচে রাস্তার ওপর জমে থাকায় পথচারী, শিক্ষার্থী, শিশু ও বয়স্কদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে চলাচল করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন এলাকাবাসী। এ ছাড়া জমে থাকা নোংরা পানি থেকে মশার উপদ্রব ও বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, নিয়মিত ড্রেন পরিষ্কার ও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। একটি প্রথম শ্রেণির পৌরসভার গুরুত্বপূর্ণ ওয়ার্ডে এমন অস্বাস্থ্যকর পরিবেশ কোনোভাবেই কাম্য নয় বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয় বাসিন্দারা বলেন, পৌরসভার নাগরিক হিসেবে নিয়মিত পৌরকর পরিশোধ করলেও মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। দ্রুত ড্রেন পরিষ্কার, পানি নিষ্কাশন এবং প্রয়োজনীয় সংস্কারের ব্যবস্থা নেওয়া জরুরি।
এলাকাবাসীর দাবি, জনস্বাস্থ্য ও নাগরিক দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে আলমডাঙ্গা পৌর কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। একই সঙ্গে ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধান করে ৬ নম্বর ওয়ার্ডের রাস্তাটি চলাচলের উপযোগী ও দুর্গন্ধমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ড্রেনের ময়লা-দুর্গন্ধযুক্ত পানি রাস্তায়, চরম দুর্ভোগে এলাকাবাসী

16 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com