মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত


নিকাহ রেজিস্ট্রার(কাজী)দের প্রচলিত কর্ম এলাকা বা অধিক্ষেত্র কর্তন না করে বহাল রাখা, কর্মের বয়সসীমা ৭৫ বছর পর্যন্ত নির্ধারণ এবং বিয়ে নিবন্ধন ফি বাড়ানোর দাবিতে মাগুরায় কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার ১৬ নভেম্বর মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাগুরা জেলা কাজী সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচীতে মাগুরা জেলার চার উপজেলা থেকে আগত বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নিকাহ রেজিস্ট্রাররা অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা কাজী সমিতির সভাপতি মুফতি মাওলানা মোঃ আমিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাওলানা অলিউল্লাহ আল মামুনসহ জেলার বিভিন্ন এলাকার কাজীগণ। অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, নিকাহ রেজিস্ট্রারদের কর্ম এলাকা ভাগ করার সিদ্ধান্ত বাতিল করে পূর্বের মতো কর্ম অধিক্ষেত্র বহাল রাখতে হবে। পাশাপাশি নিকাহ রেজিস্ট্রারদের কর্মের বয়সসীমা ৭৫ বছর পর্যন্ত নির্ধারণ এবং বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বিয়ে নিবন্ধন ফি বাড়াতে হবে।

বক্তারা আরও বলেন, নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত অধিকার ও স্বার্থ রক্ষায় এসব দাবি বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়গুলোন গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন তারা।মাগুরা জেলা কাজী সমিতির ব্যানারে আয়োজিত এ কলম বিরতি ও অবস্থান কর্মসূচির মাধ্যমে নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত অধিকার ও দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

16 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com