চুয়াডাঙ্গায় অসহায় পরিবারের জন্য নবনির্মিত ঘর, চাবি হস্তান্তর করলেন জেলা প্রশাসক

চুয়াডাঙ্গা প্রতিনিধি: গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ পরিবারের আবাসনসংকট দূরীকরণ এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে চুয়াডাঙ্গায় একটি নবনির্মিত গৃহ প্রদান করা হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার উপকারভোগী মো. আব্দুল বারীর হাতে নবনির্মিত গৃহের চাবি হস্তান্তর করেন। আব্দুল বারীর বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কবিখালী তেলেমপাড়া গ্রামে।গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় নির্মিত এ গৃহের মাধ্যমে একটি অসহায় পরিবারের জন্য নিরাপদ ও বসবাসের উপযোগী আবাসনের ব্যবস্থা করা হয়েছে।জেলা প্রশাসনের এ উদ্যোগের মূল লক্ষ্য সমাজের সুবিধাবঞ্চিত, দরিদ্র ও অসহায় পরিবারের আবাসনসংকট নিরসন, সামাজিক নিরাপত্তা জোরদার এবং জীবনযাত্রার মান উন্নয়ন। একটি নিরাপদ আশ্রয় নিশ্চিত করার মধ্য দিয়ে উপকারভোগী পরিবারের স্বস্তি ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের আবাসন সুবিধা নিশ্চিত করার পাশাপাশি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গায় অসহায় পরিবারের জন্য নবনির্মিত ঘর, চাবি হস্তান্তর করলেন জেলা প্রশাসক

16 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com