দামুড়হুদায় ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হেলাল আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হেলাল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) উপজেলার ভগিরথপুর গ্রাম থেকে লক্ষ্মীপুরগামী একটি নির্মাণাধীন সেতুর ওপর অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।আটক হেলাল চুয়াডাঙ্গা শহরতলির দৌলতদিয়াড় গ্রামের মৃত আবুস উদ্দিনের ছেলে।সোমবার (১৬ নভেম্বর) দুপুরে দামুড়হুদা মডেল থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।পুলিশ জানায়, রোববার ভগিরথপুর গ্রাম থেকে লক্ষ্মীপুরগামী নির্মাণাধীন সেতুর ওপর অভিযান চালিয়ে হেলালকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ৩০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

দামুড়হুদায় ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হেলাল আটক

16 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com