আলমডাঙ্গায় অসহায় ব্যক্তিকে ব্যাটারিচালিত ভ্যান উপহার দিল নীলা-শুকতারা ফাউন্ডেশন

এম সনজু আহমেদ চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অসহায় এক ব্যক্তির পরিবারের আর্থিক দুরবস্থা লাঘব ও স্বাবলম্বী করে তুলতে ব্যাটারিচালিত নতুন ভ্যান উপহার দিয়েছে নীলা-শুকতারা ফাউন্ডেশন। বুধবার (১১ নভেম্বর) বাদ আসর আলমডাঙ্গা পৌর এলাকার লালব্রিজ রোডের মিয়াপাড়ায় নীলা-শুকতারা ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে গোবিন্দপুর গ্রামের সিরাজুল ইসলাম বুদুর হাতে নতুন ব্যাটারিচালিত ভ্যানের চাবি তুলে দেওয়া হয়। নীলা-শুকতারা ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে এ মানবিক উদ্যোগ গ্রহণ করেন শেখ সাইফুল ইসলাম। ভ্যানের চাবি তুলে দেন ফাউন্ডেশনের অন্যতম কর্মধার শেখ আবু জাফর। জানা যায়, সিরাজুল ইসলাম বুদু প্রতিদিন ২০০ টাকা ভাড়া দিয়ে ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নিজের উপার্জনের একটি অংশ প্রতিদিন ভ্যানের ভাড়া বাবদ ব্যয় হওয়ায় পরিবার নিয়ে তাঁকে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাতে হতো। বিশেষ করে বৃদ্ধ মায়ের ভরণপোষণ ও পরিবারের দৈনন্দিন খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছিল তাঁকে। তাঁর এই অসহায়ত্বের কথা বিবেচনা করে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে ফাউন্ডেশনটি নতুন ভ্যান উপহারের উদ্যোগ নেয়। এ সময় উপস্থিত ছিলেন কাচারী মসজিদের খতিব আলহাজ্ব আব্দুল কাদির, আলহাজ্ব মুজিবুর রহমান, মিয়াপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মিয়া, শেখ আবু জাফর, শেখ আবু জাহেদ, নাসের ফয়সাল, শেখ সাইফুল ইসলাম ও শেখ আব্দুল জব্বারসহ ফাউন্ডেশনের পরিবারের সদস্যরা। এ সময় শেখ সাইফুল ইসলাম বলেন, সিরাজুল ইসলাম বুদু দীর্ঘদিন ধরে ভাড়া করা ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিন ২০০ টাকা ভাড়া দিতে হতো তাঁকে। এতে তাঁর পরিবারের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হতো। বৃদ্ধ মাকে নিয়ে তাঁর কষ্টের কথা বিবেচনা করে তাঁকে একটি নতুন ভ্যান উপহার দেওয়া হয়েছে। এখন থেকে তিনি নিজের ভ্যানে আয় করে পরিবার নিয়ে কিছুটা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন—এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরও জানান, উপহার হিসেবে দেওয়া ভ্যানটি বিক্রি করা যাবে না। ভ্যানে নীলা-শুকতারা ফাউন্ডেশনের পরিচিতিমূলক নাম ও যোগাযোগের নম্বর সংযুক্ত করা হয়েছে। উল্লেখ্য, নীলা-শুকতারা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান। মানবিক সহায়তা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় অসহায় ব্যক্তিকে ব্যাটারিচালিত ভ্যান উপহার দিল নীলা-শুকতারা ফাউন্ডেশন

11 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com