বাঁশখালীতে বন্যাহাতি দ্বারা ক্ষতিগ্রস্তদের ১৩লক্ষ ৬০হাজার টাকার আর্থিক চেক বিতরণl

বাঁশখালীতে বন্যাহাতি দ্বারা ক্ষতিগ্রস্তদের ১৩লক্ষ ৬০হাজার টাকার আর্থিক চেক  বিতরণ 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা রেঞ্জের আওতায় বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিবারের মাঝে সরকারী অনুদানের আর্থিক ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়।

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে আনুষ্ঠানিকভাবে বন্যাহাতি দ্বারা ক্ষতিগ্রস্তদের মাঝে চট্টগ্রাম বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে ১৩লক্ষ ৬০হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

বন বিভাগ জানায়, ক্ষতিগ্রস্ত চার পরিবারকে ১ লক্ষ ৬০ হাজার টাকা এবং নিহত চার ব্যক্তিকে ৩ লক্ষ করে ১২ লক্ষ টাকার চেক দেওয়া হয়।

চুনতি অভয়ারণ্য রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ এর পরিচালনায় এ সময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম’পি। বিশেষ অতিথি ছিলেন বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আধ্যাপক আব্দুল গফুর।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবু ছালেক, বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা, বন্যপ্রাণি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা দ্বীপান্বিতা ভট্টাচার্য্য, বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাঈল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, কাথরিয়া ইউপি চেয়ারম্যান ইবনে আমিন, সিএমসি প্রতিনিধি সাংবাদিক জোবাইর চৌধুরী সহ বাঁশখালী রেঞ্জের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, হাতির দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

বাঁশখালীতে বন্যাহাতি দ্বারা ক্ষতিগ্রস্তদের ১৩লক্ষ ৬০হাজার টাকার আর্থিক চেক বিতরণl

09 September 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com