ব্রেকিং নিউজ
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের রোকন বৈঠক বুধবার, আমির পদে তিন প্রার্থীর মনোনয়ন সম্মেলন আওয়ামী লীগের বিচারসহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে এনসিপির বাইক র‍্যালি মোহনগঞ্জে যানজট নিরসনে ছয় অটোরিকশা স্ট্যান্ড চালু, রুটভেদে রঙিন স্টিকার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি মাসুদ পারভেজের চিঠিসাড়ে পাঁচ কোটি টাকার টেন্ডার, ওষুধ ও চিকিৎসাসামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগ; চিকিৎসকদের অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগও প্রাথমিক শিক্ষার্থীদের ইংরেজি চর্চায় মুগ্ধ এমপি, দেখছেন সম্ভাবনাময় বাংলাদেশের প্রতিচ্ছবি পাইকগাছায় রাস উৎসব সম্পন্ন
আলমডাঙ্গার দুদু হত্যা মামলা: ‘ষড়যন্ত্র করে বাইজিদকে আসামি করা হয়েছে’ পরিবারের দাবি দুদু হত্যা মামলায় বাইজিদকে জড়ানো নিয়ে পরিবারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি

চুয়াডাঙ্গার উপজেলার আসাননগর গ্রামে ভ্যান চুরির অভিযোগকে কেন্দ্র করে দুদু (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় বাইজিদ নামে এক যুবককে আসামি করাকে কেন্দ্র করে এলাকায় নতুন আলোচনা সৃষ্টি হয়েছে। বাইজিদের পরিবারের দাবি, তাকে রাজনৈতিক ও সামাজিক প্রতিপক্ষের উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রের অংশ হিসেবে মামলায় জড়ানো হয়েছে।জানা যায়, নিহত দুদু আসাননগর গ্রামের মিজানুর রহমানের ছেলে। গত রোববার রাতে সংঘবদ্ধভাবে তাকে মারধর করা হলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অন্তরসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়। ইতোমধ্যে প্রধান আসামি অন্তরকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।তবে মামলায় হাউসপুর গ্রামের সমীর আলীর ছেলে বাইজিদকে আসামি করায় ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার ও স্থানীয় একাংশ। পরিবারের সদস্যদের দাবি, বাইজিদ একজন সামাজিক ও মানবিক ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক সালিশ-মীমাংসা এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার কাজ করে আসছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ডাউকি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে সদস্য প্রার্থী হিসেবে বাইজিদের নাম আলোচনায় রয়েছে। ইতোমধ্যে তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও সাধারণ মানুষের পাশে থেকে এলাকায় জনপ্রিয়তা অর্জন করেছেন বলেও দাবি করেন তার সমর্থকরা।পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন সকালে ভ্যান চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি বাইজিদকে সঙ্গে নিয়ে দুদুর বাড়িতে যান। সেখানে চুরি হওয়া ভ্যানটি ফেরত দেওয়ার বিষয়ে অনুরোধ করা হয়। তবে রাতের হত্যাকাণ্ডের সময় তিনি সরাসরি কোনো হামলা বা নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন না বলে দাবি পরিবারের।হাউসপুর এলাকার বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী পরিচয় দেওয়া নাসির উদ্দিন বলেন, “বাইজিদ একজন ভালো মানুষ। তিনি সবসময় মানুষের উপকারে এগিয়ে যান। যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে ভালো কাজে যুক্ত রাখার চেষ্টা করেন। যেদিন ঘটনা ঘটে, সেদিন দুদুকে ব্রিজ মোড়ে আনা হলে অনেকেই সেখানে ছিল। পরিস্থিতি খারাপ দেখে তাকে পানি দেওয়া হয় এবং হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করা হয়।”তিনি আরও বলেন, “শুধু ভ্যান চুরির ঘটনায় স্থানীয়দের সঙ্গে দুদুর বাড়িতে যাওয়ার কারণেই এখন বাইজিদ সামাজিক ও প্রশাসনিক চাপে পড়েছেন।”বাইজিদের বোন অভিযোগ করে বলেন, “আমার ভাই এই হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। একজন গরিব মানুষের পাশে দাঁড়াতে গিয়েই আজ তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে তাকে টার্গেট করছে।”এদিকে স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে, বাইজিদ এলাকায় জনপ্রিয় হয়ে উঠায় এবং ভবিষ্যতে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা থাকায় তাকে বিতর্কিত করার চেষ্টা করা হতে পারে। তবে এসব অভিযোগের সত্যতা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।এ বিষয়ে এর পুলিশ জানিয়েছে, হত্যা মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্তে যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি মাসুদ পারভেজের চিঠিসাড়ে পাঁচ কোটি টাকার টেন্ডার, ওষুধ ও চিকিৎসাসামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগ; চিকিৎসকদের অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগও

আলমডাঙ্গার দুদু হত্যা মামলা: ‘ষড়যন্ত্র করে বাইজিদকে আসামি করা হয়েছে’ পরিবারের দাবি দুদু হত্যা মামলায় বাইজিদকে জড়ানো নিয়ে পরিবারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি

21 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com