চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় আলমডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। তিনি বলেন, “পহেলা বৈশাখের দিন সকাল সাড়ে ৬টার মধ্যে সকলকে উপজেলা চত্বরে উপস্থিত থাকতে হবে। সবাই সময়মতো উপস্থিত হলে সকাল ৭টার মধ্যে বৈশাখী শোভাযাত্রা শুরু করা হবে।”তিনি আরও জানান, নববর্ষ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, উপজেলা পানিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল হক, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, এসআই মনিরুল হক, সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, আলমডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নবাব আলী, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, ব্যামাগারের সভাপতি ইকবাল হোসেন, এমএস জোহা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক একে এম ফারুক, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, প্রধান শিক্ষক হারেজ উদ্দিন, প্রধান শিক্ষক নাসির উদ্দিন অ্যাটম, নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার, আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরী, কবি সিদ্দিকুর রহমান, আলমডাঙ্গা উপজেলা জাসাসের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম সাগর, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, উপজেলা তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, কলা কেন্দ্রের সভাপতি রেবা রানী সাহা, উদ্যোক্তা হেলেনা আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।সভায় নববর্ষ উদযাপনকে ঘিরে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও সাংস্কৃতিক আয়োজন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।









