[post-views]
টেকনাফে পাচারকারীদের আস্তানা থেকে শিশুসহ ৭ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে একটি বাড়িতে জিম্মি করে রাখা শিশুসহ সাত রোহিঙ্গাকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।কোস্ট গার্ড জানায়, সোমবার বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতবাড়িতে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বেশ কিছু মানুষকে জিম্মি করে রাখার গোপন সংবাদ পাওয়া যায়। তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি বিশেষ দল ওই বাড়িতে অভিযান চালায়।অভিযান চলাকালীন কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন পাচারকারী দৌড়ে পালিয়ে যায়। ধাওয়া করেও দুর্গম এলাকা হওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে জিম্মি দশা থেকে এক শিশু ও ছয়জন নারীসহ মোট সাতজন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা সবাই টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান:

  • সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য কয়েকটি সংঘবদ্ধ চক্র বর্তমানে অত্যন্ত সক্রিয়।
  • তারা মূলত বিদেশে উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি এবং নামমাত্র খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখায়।
  • কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের ফুসলিয়ে সংগ্রহ করে গোপন আস্তানায় জিম্মি করে রাখা হয়।

উদ্ধারকৃত রোহিঙ্গাদের নিরাপদ হেফাজতে নিয়ে আসা হয়েছে। লে. কমান্ডার সাব্বির আলম আরও জানান, উদ্ধারকৃতদের তাদের স্বজনদের কাছে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

টেকনাফে পাচারকারীদের আস্তানা থেকে শিশুসহ ৭ রোহিঙ্গা উদ্ধার

31 March 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com