[post-views]
চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৫৭৬ বোতল ফেয়ারডিলসহ প্রাইভেটকার জব্দ, আটক ২

চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল (FAIRDYL) ও একটি প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে জীবননগর থানাধীন হাসাদহ বাজারের সামনে পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। চেকপোস্ট ডিউটির সময় একটি প্রাইভেটকার সন্দেহজনক মনে হলে থামার সংকেত দেওয়া হয়। এ সময় গাড়ির চালক পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে দুইজনকে আটক করে।গ্রেফতারকৃতরা হলেন— আরিফ হোসেন (৩৬), পিতা কাদের হাওলাদার এবং জনি (৪০), পিতা বাবু জমাদার। তারা উভয়েই পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে সর্বমোট ৫৭৬ বোতল নেশাজাতীয় মাদক ফেয়ারডিল উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া একটি প্রাইভেটকার (এলিয়েন ব্র্যান্ড) যার মূল্য প্রায় ২৫ লাখ টাকা এবং ৪টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।চুয়াডাঙ্গা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার পুলিশ সুপারের নির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশের এই অভিযান পরিচালিত হয়।এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৫৭৬ বোতল ফেয়ারডিলসহ প্রাইভেটকার জব্দ, আটক ২

31 March 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com