পাইকগাছায় নিসচার উদ্যোগে তিন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

খুলনার পাইকগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)এর উদ্যোগে তিনজন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলার বিভিন্ন স্থানে এ হুইল চেয়ার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। কাশিমনগর এলাকায় দুর্ঘটনায় পা হারানো পুঁজা হালদার, নগর শ্রীরামপুর মাদ্রাসার প্রতিবন্ধী ছাত্র আলী আহসান এবং মুক্তা বিশ্বাসের হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসীর সহায়তায় সংগৃহীত হুইল চেয়ারগুলো নিসচার উদ্যোগে অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়েছে। বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি এইচ এম শফিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফরিজুল ইসলাম ও সদস্য মিন্টু অধিকারী।

এদিকে সংগঠনের সভাপতি এইচ এম শফিউল ইসলাম জানান, মানবিক দায়িত্ববোধ থেকে পূর্বে ছিলো, বর্তমান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031