সোনাপুরকে মডেল ইউনিয়ন গড়ার প্রত্যাশা—নেতার প্রতি কৃতজ্ঞতা ও আস্থা প্রকাশ

ফরিদপুর জেলার সালথা উপজেলা-এর সোনাপুর ইউনিয়ন-বাসী এক উদীয়মান সমাজসেবী নেতার প্রতি কৃতজ্ঞতা ও আস্থা প্রকাশ করেছেন। ইউনিয়নের সর্বস্তরের জনগণ জানান, অল্প সময়ের রাজনীতিতেই তিনি সোনাপুর ইউনিয়নের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ইতিবাচক ভূমিকা ও অবদান রেখেছেন। তার জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ইউনিয়নবাসী সন্তুষ্ট এবং কৃতজ্ঞ। স্থানীয়রা বলেন, ভবিষ্যতে তিনি যদি অভিভাবক হিসেবে নির্বাচিত হন, তবে সোনাপুর ইউনিয়নকে সমগ্র বাংলাদেশের মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন—এমন প্রত্যাশা সাধারণ জনগণের। তারা আশা প্রকাশ করেন, ইউনিয়নকে মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত, সহিংসতামুক্ত ও মামলা-জটিলতামুক্ত একটি আদর্শ সমাজে রূপান্তরিত করা হবে।

ইউনিয়নের সর্বসাধারণের মতে, তার নেতৃত্বে সোনাপুর ইউনিয়নের জনগণ নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারবেন। স্থানীয় বাসিন্দারা আরও বলেন, “আমরা এমন একজন নেতাই চেয়েছিলাম, যার মাঝে মানবিকতা, সততা ও উন্নয়নের মানসিকতা রয়েছে। আমরা সেই গুণাবলি তার মধ্যেই খুঁজে পেয়েছি।”

তারা আশা করেন, পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি ও কাঁধে কাঁধ মিলিয়ে চলার মাধ্যমে তিনি একটি ঝামেলামুক্ত ও আদর্শ ইউনিয়ন গড়ে তুলতে সক্ষম হবেন।

সোনাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ তার সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেছেন এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031