জীবননগরে ডিএনসি’র মাদকবিরোধী অভিযানে ৩৪ লিটার তাড়ি উদ্ধার, আটক-৩

মোঃ মুনাইম হোসেন; চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জীবননগরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৪ লিটার তাড়ি উদ্ধারসহ তিনজনকে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জীবননগর থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক ব্যক্তিরা হলেন— মোঃ উস্নত (৫০), পিতা: মৃত ইলা বক্স মন্ডল, সাং- ডাস্টার পাড়া, থানা: জীবননগর, জেলা: চুয়াডাঙ্গা। মোঃ আনোয়ার হোসেন, পিতা: মোঃ ইদ্রিস আলী, সাং- বাকা স্কুল পাড়া, থানা: জীবননগর, জেলা: চুয়াডাঙ্গা। মোঃ ছামিনুর, পিতা: মৃত রহমান, সাং- নারানপুর, থানা: জীবননগর, জেলা: চুয়াডাঙ্গা। অভিযানকালে প্রথম আসামির কাছ থেকে ৩০ লিটার, দ্বিতীয় আসামির কাছ থেকে ২ লিটার এবং তৃতীয় আসামির কাছ থেকে ২ লিটার তাড়ি উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইফতেকার রহমান প্রথম আসামিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একইসঙ্গে দ্বিতীয় ও তৃতীয় আসামিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। জেলা কার্যালয় সূত্রে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের কঠোর অবস্থান চলমান থাকবে বলেও সংশ্লিষ্টরা জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031