সালথায় উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

ফরিদপুরের সালথায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১:৩০ টায় উপজেলা পরিষদের হলরুমে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমিশনার (ভূমি)মোঃ মামুন সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ মোঃ শাহিনুল ইসলাম, নব কাম পল্লী কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, সালথা থানা তদন্ত (ওসি) কে.এম মারুফ হাসান রাসেল, সালথা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি নুরুল ইসলাম নাহিদসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও ইউপি সচিব বৃন্দ উপস্থিত ছিলেন।উক্ত সভায় বক্তারা বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। উপজেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ভক্তরা সকলের সহযোগিতা কামনা করেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সালথায় উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

26 February 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com