পাঁচবিবির উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মতবিনিময় সভায় এমপি ফজলুর রহমান সাঈদ

পাঁচবিবি উপজেলা প্রশাসন-এর আয়োজনে পাঁচবিবি উপজেলা কনফারেন্স রুমে স্থানীয় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ ফজলুর রহমান সাঈদ।সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলুর রহমান সাঈদ জয়পুরহাট ও পাঁচবিবির সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।তিনি বলেন,উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া এতে জনপ্রতিনিধি,প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি আরও বলেন,একটি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও সুন্দর পাঁচবিবি গড়ে তুলতে প্রশাসনের সক্রিয় ভূমিকার পাশাপাশি সচেতন নাগরিক সমাজের সহযোগিতাও অপরিহার্য। এ লক্ষ্যে সকল দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।সভায় প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি,জনসেবার মানোন্নয়ন,আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি,স্বাস্থ্য ও কৃষি খাতের অগ্রগতি,চলমান উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি এবং ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, থানার (তদন্ত) কর্মকর্তা মোঃ ইমায়েদুল ইসলাম জাহেদী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল,কৃষি কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন,প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক,পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান,পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম,উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী,বাগজানার ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক,আটাপুর ইউপির চেয়ারম্যান আবু চৌধুরী এবং পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।সভা শেষে উন্নয়নমূলক কার্যক্রম ত্বরান্বিত করা এবং জনসেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট সকলেই পাঁচবিবিকে একটি আধুনিক,নিরাপদ ও উন্নত উপজেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031