আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে আলমডাঙ্গা পৌরসভার গোবিন্দপুর মাঠপাড়া তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ আনারুল ইসলাম (২২)। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর থানার চকহারদী (ব্রীজপাড়া) গ্রামের মোঃ মিজার আলীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মোঃ বাবলু খাঁন ও তার সঙ্গীয় ফোর্স এই বিশেষ অভিযান পরিচালনা করে তার দেহ তল্লাশি করে ৪৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি) বানী ইসরাইল জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে। আগামীকাল রবিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। তিনি আরো বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।










