আলমডাঙ্গায় শরীফুজ্জামান শরীফের পক্ষে ধানের শীষ প্রতীকের বিশাল জনসমুদ্র, গণজোয়ার র্যালি।
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া হাটুভাঙ্গা আমতৈলপাড়া ২ নং ওয়ার্ড বিএনপি এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ধানের শীষ প্রতীকের এক বিশাল ও ব্যতিক্রমধর্মী গণজোয়ার র্যালি অনুষ্ঠিত হয়েছে। হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়, যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভাংবাড়ীয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া হাটুভাঙ্গা আমতৈলপাড়া ২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এই গণজোয়ার র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি হাঁটুভাঙ্গা ব্রীজ পাড়া এলাকা থেকে শুরু হয়ে হাটবোয়ালিয়া বাজারসহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি চলাকালে পুরো এলাকা ধানের শীষ প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।র্যালিতে চুয়াডাঙ্গা–আলমডাঙ্গা ১ আসনের জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে দলীয় নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা হাতে হাতে ধানের শীষ প্রতীক, দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করেন। স্লোগানের মাধ্যমে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।র্যালি চলাকালে বিএনপি নেতারা বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ন্যায়বিচার, গণতন্ত্র ও ভোটের অধিকার থেকে বঞ্চিত। ধানের শীষ প্রতীকই আজ সেই অধিকার পুনরুদ্ধারের প্রতীক হয়ে উঠেছে। তারা আরও বলেন, শরীফুজ্জামান শরীফ একজন পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব নেতা। তাকে বিজয়ী করার মধ্য দিয়েই এই অঞ্চলে উন্নয়ন ও গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচিত হবে।নেতৃবৃন্দ আরও জানান, ভাংবাড়ীয়া ইউনিয়নসহ আলমডাঙ্গা উপজেলার প্রতিটি গ্রাম ও ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন দিন দিন বাড়ছে। সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাসই প্রমাণ করে আসন্ন নির্বাচনে বিএনপির বিজয় অবশ্যম্ভাবী।গণজোয়ার র্যালিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, যুবক ও বয়স্কসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নারী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। পুরো আয়োজন শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন হয়।স্থানীয় নেতাকর্মীরা বলেন, এই গণজোয়ার র্যালির মাধ্যমে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ আরও জোরদার হলো। তারা আশা প্রকাশ করেন, জনগণের এই অভূতপূর্ব সাড়া আগামী দিনে নির্বাচনী মাঠে বড় প্রভাব ফেলবে।










