গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করলেই ব্যবস্থা: শ্রীপুরে প্রশাসনের অভিযানে ৫ মামলায় বড় জরিমানা।

কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার (৪ জানুয়ারি) দুপুরে গ্যাসের কৃত্রিম সংকট রোধে এ অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম। অভিযানকালে তিনি বলেন, “সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ানোর কোনো সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার মনিটরিং করা হবে এবং কেউ নিয়ম লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এমন অনিয়ম না করার নির্দেশনা দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম এস এফ টিভিকে কে বলেন, “নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি ও সরবরাহের দায়ে দুইজন খুচরা ব্যবসায়ী এবং তিনজন ডিলারকে পৃথক পাঁচটি মামলায় মোট ৮৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031