সিআরপি এলাকা থেকে একাধিক মামলার আসামী ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিবি

সাভারে সিআরপি এলাকায় অভিযান চালিয়ে ডাকাত ও ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (২৮ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম। এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে সাভার মডেল থানাধীন সিআরপি এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকা জেলার ধামরাই থানার কুরুঙ্গী এলাকার ফজল মিয়ার ছেলে সুজন মিয়া(২৮), সাভার থানার চাপাইন এলাকার আঃ রহিমের ছেলে আসলাম (৩৮), সাভার থানার সিআরপি এলাকার নাছির খান বিহারীর ছেলে সুজন খান বিহারী (৩৭) এবং মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার গাউদ্দা এলাকার মোঃ বাবুলের ছেলে শাহীন (২১), যিনি বর্তমানে সাভারের সিআরপি এলাকায় বসবাস করছিলেন।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মূলত ঢাকার সাভার, ধামরাই ও আশুলিয়া এলাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। আরও জানায়, গ্রেপ্তার আসামিদের পিসিপিআর পর্যালোচনায় চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সিআরপি এলাকা থেকে একাধিক মামলার আসামী ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিবি

28 December 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com