তৌহিদ, মাগুরা:
মাগুরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জামির হোসেন এবং সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলি হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার ২৪ ডিসেম্বর তাদের আটকের পর আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে পাঠিয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 319









