উরোপের পর্তুগালে সংবাদ সম্মেলন করেছে বাগেরহাট- ২ আসনের মনোনয়ন বঞ্চিত এম এ সালাম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন কে মনোনয়ন দেওয়ার পর থেকে বাগেরহাটে মশাল মিছিল ও গণ জমায়াতের মত প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ সালাম এর অনুসারীরা। এর পাশাপাশি প্রবাসীরা এই মনোনয়নের প্রতিবাদে সরব হয়েছে, যার ধারাবাহিকতায় প্রবাসী সাবেক ছাত্রনেতা শরিকুল ইসলাম শাওন ২৪শে ডিসেম্বর বুধবার পর্তুগালে নিজ কার্যালয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন, এ সময় তিনি বলেন দুর্দিনে বাগেরহাটে বিএনপিকে সুসংগঠিত রেখেছে এম এ সালাম, তাকে নমিনেশন না দিয়ে দল অন্য কিছু চিন্তা করলে সেইটা হবে বাগেরহাটের মানুষের প্রতি অবিচার ও আত্মঘাতী সিদ্ধান্ত তাই তিনি এই মনোনয়ন পরিবর্তন করার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে ৫০ জন প্রবাসী উপস্থিত ছিলেন। তারা বলেন, আমাদের এই দাবি না মানলে প্রবাসীরা ভোট প্রদান থেকে বিরত থাকবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031