আলমডাঙ্গায় থানা পুলিশের বিশেষ অভিযানে টাপেন্টাডলসহ যুবক আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) দুপুরে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার স্টেশনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে স্টেশনপাড়ার রশিদ উকিলের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে মো. জামিরুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত জামিরুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড এলাকার মৃত সানোয়ার হোসেনের ছেলে। পুলিশ জানায়, দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতা আরও জোরদার হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031