পঞ্চগড়ে তেতুলিয়ায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান

পঞ্চগড়ে তেতুলিয়ায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান করা হয়েছে। বুধবার ১৯ নভেম্বর বিকালে তেতুলিয়া উপজেলা প্রশাসন, ও পঞ্চগড় পরিবেশ অধিদপ্তর, এর যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার হারাদিঘী নিউ মার্কেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মাণ সামগ্রী অনাবৃত অবস্থায় রাস্তার উপর সংরক্ষণের মাধ্যমে বায়ুদূষণ করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫,০০০/-(পাঁচ হাজার ) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়। এসময়ে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট-শালবাহান-হারাদিঘী-বুড়াবুড়ি রাস্তা সংলগ্ন নির্মাণ সামগ্রীসমূহ রাস্তা থেকে দূরে সংরক্ষণের জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়। তেতুলিয়া উপজেলা প্রশাসন, এর সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আকাশ অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রসিকিউটর হিসেবে মোঃ ইউসুফ আলী দায়িত্ব পালন করেন। পঞ্চগড় পরিবেশ অধিদপ্তর, এর পক্ষ থেকে এ ধরণের অভিযান চলমান থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি মাসুদ পারভেজের চিঠিসাড়ে পাঁচ কোটি টাকার টেন্ডার, ওষুধ ও চিকিৎসাসামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগ; চিকিৎসকদের অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগও

পঞ্চগড়ে তেতুলিয়ায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান

20 November 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com