আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে প্রচারণা

চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে শরীফুজ্জামান শরীফকে সমর্থন জানিয়ে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র নেতা-কর্মীরা নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। গতকাল বুধবার বিকেলে ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতানের নেতৃত্বে হাটবোয়ালিয়া বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় বাজারের ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদের মাঝে ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো হয়। নেতা-কর্মীরা বলেন, “আওয়ামী লীগের শাসনামলে অন্যায়, অত্যাচার ও নির্যাতনের সময় শরীফুজ্জামান শরীফ সব সময় আমাদের পাশে ছিলেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা তাকেই ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চাই।” প্রচারণায় আরও উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদা, সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, যুগ্ম সম্পাদক তুহিবুল হুদা তুহিন, মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মোমিনুল ইসলাম রাজু, কৃষকদল সভাপতি জাকির হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হুদা, সাধারণ সম্পাদক উসমান গনি, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আবু সাইদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031