কুষ্টিয়ায় এনসিপির বিক্ষোভ: নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সদস্য সচিব আখতার হোসেনসহ রাজনৈতিক নেতাদের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় কুষ্টিয়া পৌর চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির কুষ্টিয়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি। বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সংগঠক ও কুষ্টিয়া-০২ (মিরপুর-ভেড়ামারা) আসনের এমপি পদপ্রার্থী নয়ন আহমেদ, জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী সাজ্জাদুর রহমান বিপুল, আলমাস হাসান মামুন, বুলবুল আহমেদ প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের দেশ–বিদেশে হামলার নিশানায় পরিণত করেছে।

গোপালগঞ্জে পদযাত্রায় হত্যাচেষ্টা এবং নিউইয়র্কে সাম্প্রতিক হামলা একই ধারাবাহিকতার অংশ। তারা বলেন, সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং প্রশাসনের একটি অংশ এসব হামলায় মদদ দিচ্ছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031