নিউইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

নিউইয়র্ক, ২৩ সেপ্টেম্বর ২০২৫: নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার রাতে স্থানীয় একটি হোটেলে পরিবারের হাতে তিনি সম্মাননা স্বরূপ একটি ক্রেস্ট তুলে দেন এবং গভীর সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন নিহত কর্মকর্তার বাবা-মা, স্ত্রী-সন্তানসহ স্বজনরা। ইউনূস বলেন, “ঘটনাটি পত্রিকায় পড়ে হতবাক হয়েছিলাম। নিউইয়র্কে তাঁর বিদায়ে হাজারো মানুষের শোক-শ্রদ্ধা দেখে বুঝেছি তিনি কতোটা প্রিয় ছিলেন।”

দিদারুল ইসলাম ২০২১ সালে নিউইয়র্ক পুলিশ বিভাগে যোগ দেন এবং ব্রঙ্কসের ৪৭ নম্বর প্রিসিঙ্কটে কর্মরত ছিলেন। গত ২৮ জুলাই ম্যানহাটানে বন্দুকধারীর হামলায় তিনি নিহত হন। হামলাকারীকে থামাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হন এই সাহসী কর্মকর্তা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031