হিজলা উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের অফিস উদ্বোধন।

মোঃ জাহিদ হোসেন: শনিবার বিকাল সাড়ে ৫টায় বরিশালের হিজলা উপজেলায় টেকেরহাট বাজারে জাতীয়তাবাদী যুবদলের অফিস উদ্বোধন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল জমাদার,বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাওয়া নুর চৌধুরী,কূষকদলের সভাপতি স,ম ফারুক, ধুলখোলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল রাজ্জাক সরদার,বড়জালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলতাফ হোসেন সরদার,মেমানিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম বেপারী,হরিনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক মাঝি, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা বেগম সহ অনেকে। হিজলা উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন অফিস উদ্বোধন উপলক্ষে বলেন জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ও দলের সকল রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য এ অফিস। জাতীয়তাবাদী যুবদলের কর্মীরা এ অফিস থেকে তারেক রহমানের ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরবেন।তিনি আরো বলেন হিজলা উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের যে আদর্শ শৃঙ্খলা রক্ষা করে চলে তা সারা দেশে উদাহরণ হয়ে থাকবে। হিজলা উপজেলায় যুবদলের কেউ অন্যায় অনিয়ম করলে কঠোর হাতে দমন করা হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির রায়হান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031