
বাংলাদেশ জামায়াতে ইসলামী ডাউকি ইউনিয়ন শাখার শ্রমিককল্যাণ ফেডারেশনের উদ্যোগে ভ্যান ও অটোচালকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল আড়াই টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে জামায়াতে ইসলামীর বিকল্প নেই।” এসময় তিনি আসন্ন জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, জেলা কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, আলমডাঙ্গা উপজেলা শাখার আমির প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মেহেদী হাসান আলহাজ্ব, সেক্রেটারি সাইদুল ইসলাম, উপজেলা মসজিদ মিশনের সভাপতি আব্দুল মান্নান এবং ইউনিয়ন শাখার আমির সজিবুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন ডাউকি ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি আনিছুর রহমান মেম্বার এবং সঞ্চালনা করেন ইউনিয়ন শাখার সেক্রেটারি ডাঃ আব্দুস সালাম।










