আলমডাঙ্গা উপজেলা জামায়াতের জরুরি রুকন সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক জরুরি রুকন সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় উপজেলা দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হুসাইন এবং বিশেষ অতিথি ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আমরা কাজ করছি আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাত লাভই আমাদের চূড়ান্ত লক্ষ্য। এজন্য রুকনদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে—মেধা, সময় ও আর্থিক দানসহ সব ক্ষেত্রেই।” তিনি বার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে প্রাণান্ত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

সভা পরিচালনা করেন উপজেলা যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, সহকারী সেক্রেটারি বিলাল হোসাইন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, মানব সম্পদ সম্পাদক শফিউজ্জামান মিঠু, মাওলানা জামিরুল ইসলাম, মোহাম্মদ আলীসহ উপজেলা শাখার রুকনগণ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031