ভালুকায় চেতনানাশক ছিটিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের ভালুকা পৌরসভার খুজিবাড়ী এলাকায় চেতনানাশক ঔষধ ছিটিয়ে এক পরিবারের সদস্যদের অচেতন করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) গভীর রাতে স্থানীয় মাহাবুল আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাতের কোনো এক সময়ে বারান্দার গ্রিল কেটে ঘরে ঢুকে দুর্বৃত্তরা পরিবারের সদস্যদের মুখে চেতনানাশক ঔষধ ছিটিয়ে অচেতন করে ফেলে। পরে তারা ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক আড়াই লাখ টাকা বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, “প্রাথমিকভাবে এটি পরিকল্পিত চুরির ঘটনা বলে মনে হচ্ছে। বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ডাকাতরা এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031