কুড়িগ্রামে বিষাক্ত সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃ’ত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সাপের ছোবলে লিমা আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার ভাঙামোড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নগরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার রাতে পরিবারের সঙ্গে ঘুমিয়ে ছিল লিমা। রাত আনুমানিক ৩টার দিকে ঘুম ভাঙলে সে গোয়ালঘরে গরু দেখতে যাওয়ার জন্য বিছানা থেকে উঠে। এ সময় টিনের বাক্সের (টেরাং) উপর থেকে গোয়ালঘরের তালার চাবি নিতে গেলে হঠাৎ একটি বিষধর সাপ (কালার্স) তাকে ছোবল মারে।

পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে লিমাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসা না পাওয়ার অভিযোগ করেন স্বজনরা। তারা জানান, হাসপাতাল কর্তৃপক্ষ বলেন এখানে সাপের বিষের কোনো চিকিৎসা নেই। পরে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় লিমার বাবা জানান, আমার মেয়ে ঘুম থেকে উঠে গোয়ালঘরের তালার চাবি নিতে গেলে একটি সাপ তাকে কামড় দেয়। আমরা দ্রুত কুড়িগ্রাম হাসপাতালে নিয়ে যাই কিন্তু সেখান থেকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। পরে রংপুরে (রংপুর মেডিকেল) নিয়ে গেলে আমার মেয়ে মারা যায়।

এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সাপের কামড়ের প্রতিষেধক না থাকায় প্রায়ই রোগীদের রংপুরে নিতে হয়, যার কারণে অনেকেই পথেই মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে সাধারণ মানুষের দাবি, জেলা পর্যায়ের হাসপাতালে জরুরি ভিত্তিতে সাপের কামড়ের চিকিৎসা ওথ প্রতিষেধক সরবরাহ নিশ্চিত করতে হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031