আলমডাঙ্গার হারদিতে বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা, পালালেন প্রেমিক

আলমডাঙ্গা উপজেলার হারদিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক কলেজছাত্রী। বুধবার বিকেল থেকে উপজেলার হারদি ইউনিয়নের খালপাড়া এলাকার প্রেমিক শোভন ইসলামের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি।প্রেমিক শোভন ইসলাম ওই গ্রামের নুর ইসলামের ছেলে। ভুক্তভোগী ওই কলেজছাত্রী পাশ^বর্তী মীরপুর থানাধীন কুর্শা গ্রামের বাসিন্দা। ঘটনার পর প্রেমিক শোভন ইসলাম বাড়ি থেকে পালিয়েছেন। ওই কলেজছাত্রী জানান, গত কয়েক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক শোভন তাকে একাধিকবার ধর্ষণ করেছে। প্রেমের সম্পর্ক চলাকালিন ওই কলেজছাত্রীর ভাই বিদেশ থাকায় তার নিকট থেকে প্রায় কয়েক লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। সম্প্রতি বিষয়টি পরিবার জেনে যায়। এরপর থেকেই শোভনকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। কিন্তু তাতে রাজি হননি প্রেমিক। গত ১ সপ্তাহ আগে শোভন গোপনে হারদি এলাকার বাগান পাড়ায় এক যুবতীকে বিয়ে করে। এ ঘটনাটি মঙ্গলবার ওই যুবতী জানতে পারলে বুধবার বিকেল থেকে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করে। প্রেমিক বিয়ে না করলে আত্মঘাতি হবেন বলেও জানান ওই কলেজছাত্রী। পলাতক থাকায় এ নিয়ে প্রেমিক শোভন ইসলামের মন্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031