বারহাট্টায় অবৈধভাবে বালু উত্তোলন অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা (নেত্রকোনা)প্রতিনিধিঃ
নেত্রকোনার বারহাট্টায় কংস নদের ভাঙ্গন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন এক বিএনপি নেতা। এলাকাবাসী বালুভর্তি বাল্কহেডটি আটক করে প্রশাসনে খবর দেয়। পরে বাল্কহেড জব্দ করে এর চালককে জব্দ করে এক লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। তবে অভিযান টের পেয়ে গা ঢাকা দিয়েছেন ওই বিএনপি নেতা।

জরিমানার করায় ক্ষোভ প্রকাশ করে বাল্কহেডের চালক রইছ উদ্দিন বলেন, সাহতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজু ভাইয়ের কথায় আমি বালু উত্তোলন করতে এসেছি। এখন বিপদের সময় আমাকে একা রেখে মাজু ভাই চলে গেছেন।
রোববার (২০ জুলাই) সকালে উপজেলার সাহতা এলাকায় কংস নদে ওই বালুভর্তি বাল্কহেড জব্দ করা হয়।

অভিযুক্ত ওই নেতার নাম মাজু মিয়া। তিনি উপজেলার সাহতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে কংস নদ থেকে অবৈধভাবেই বালু উত্তোলন করছিলেন বিএনপি নেতা মাজু। কাছেই একটি নির্মাণাধীন পাইলট প্রকল্পে অবৈধভাবে উত্তোলন করা এসব বালু সরবরাহ করছিলেন তিনি। বালু উত্তোলনের পাশেই কংস নদে ভাঙ্গন সৃষ্টি হয়ে পাকা সড়ক ধসে যাচ্ছে নদে। ভাঙ্গন উপেক্ষা করেই তিনি নদ থেকে রাতের আঁধারে বালু উত্তোলন করে প্রকল্পে নিয়ে যাচ্ছিলেন। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে আজ সকালে বালুভর্তি বাল্কহেড আটক করে প্রশাসনে খবর দেয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ গিয়ে বাল্কহেডের চালক রইছ উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করেন। তবে অভিযান টের পেয়ে বিএনপি নেতা মাজু গা ঢাকা দেন। খবর দেওয়া হলেও তিনি ঘটনাস্থলে আসেননি।

এ বিষয়ে জানতে সাহতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজুর মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ বলেন, কংস নদ থেকে অবৈধভাবেই বালু উত্তোলনের দায়ে এর চালক রইছ উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এমন কাজ করবে না বলে তার থেকে মুচলেকা নেওয়া হয়েছে। এলাকাবাসী জানিয়েছে- মাজু নামে স্থানীয় এক ব্যক্তি ওই বাল্কহেড দিয়ে বালু উত্তোলন করাচ্ছিলেন। কিন্তু খবর দেওয়া হলেও তিনি ঘটনাস্থলে আসেননি। যেহেতু রইছ উদ্দিনকে বালু উত্তোলনের সময় পাওয়া গেছে এবং তিনি দায় স্বীকারও করেছেন, তাই তাকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে বালু উত্তোলন করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি মাসুদ পারভেজের চিঠিসাড়ে পাঁচ কোটি টাকার টেন্ডার, ওষুধ ও চিকিৎসাসামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগ; চিকিৎসকদের অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগও

বারহাট্টায় অবৈধভাবে বালু উত্তোলন অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে

20 July 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com