পঞ্চগড়ে পৃথক দুই সিমান্ত দিয়ে ২৪ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক পঞ্চগড়ের পৃথক দুইটি সীমান্ত দিয়ে আবারও নারী পুরুষ ও শিশু সহ ২৪ জনকে পুশইনের ঘটনা ঘটেছে। বিজিবি সুত্রে জানায় বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সদর থানা ও বোদা থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, গত রাতে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা দাড়িয়ার মোড় সীমান্ত দিয়ে ৬ নারী, ৫ শিশু ও ৬ জন পুরুষ সহ মোট ১৭ জনকে রাতের আধারে পুশইন করে ভারতীয় সিমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। পরে সীমান্তবর্তী এলাকায় ঘুরাঘুরি করতে দেখে তাদের আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে যায় স্থানীয়রা। পরে বিজিবি সদস্যরা খবর পেয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বোদা থানায় সোপর্দ করে। অপরদিকে, প্রায় একই সময়ে সদর উপজেলার শিংরোড সিমান্ত দিয়ে ২ নারী, ৩ শিশু ও ২ জন পুরুষ সহ আরো ৭ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠায় বিএসএফ। পরে তাদের সীমান্ত এলাকা থেকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সদর থানায় সোপর্দ করে বিজিবি।
আটককৃতরা বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার খেজুঁরবাড়িয়া এলাকার বাসিন্দা এবং গত ১০ বছর যাবৎ ভারতের দিল্লিতে ভাঙ্গারীর কাজ করতো বলে জানায়। গত ৬ জুলাই তাদের দিল্লি থেকে গ্রেফতার করে ভারতীয় পুলিশ। এরপরে বুধবার বিমানযোগে নিয়ে এসে গভীর রাতের সুবিধামতো সময়ে তাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয় বিএসএফ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের প্রকৃত ঠিকানা ও পরিচয় যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করার পর পরবর্তী আইনি উদ্যোগ গ্রহন করা হবে। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন জানান, বিজিবি ১৭ জন নারী পুরুষ ও শিশুকে থানায় হস্তান্তর করেছে। ঠিকানা যাচাই বাছাই করা হচ্ছে। প্রকৃত ঠিকানা যাচাই বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শহীদুল ইসলাম শহীদ
পঞ্চগড়। ১৭/ জুলাই /২৫

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031