নওগাঁ জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট,খোদাদত খাঁন পিটুকে গ্রেফতার

উজ্জ্বল কুমার  :  নওগাঁ জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদাদাত খান পিটুকে পুলিশ গ্রেপ্তার করেছে।
১৬ জুলাই বুধবার দিবাগত রাত আড়াই টার দিকে নওগাঁ শহরের পোস্ট অফিস পাড়া এলাকায় অবস্থিত তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।অ্যাডভোকেট খোদাদাত খাঁন পিটু জেলা যুবলীগের সভাপতি ও সাবেক পিপি ছিলেন বলে তার পারিবারিক সুত্র জানায়। তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান,তার বিরুদ্ধে জেলা বিএনপির অফিস ভাঙচুর ও আগুন দেয়াসহ একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি মাসুদ পারভেজের চিঠিসাড়ে পাঁচ কোটি টাকার টেন্ডার, ওষুধ ও চিকিৎসাসামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগ; চিকিৎসকদের অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগও

নওগাঁ জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট,খোদাদত খাঁন পিটুকে গ্রেফতার

18 July 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com