সাভারে গণধর্ষণের পরে ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে হত্যা, আটক ১

মোঃ মনির মন্ডল, সাভারঃ সাভারে গণধর্ষণের পরে ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে হত্যা করা হয়েছে। এঘটনায় সাব্বিরকে (২১) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ জুলাই) সকালে আদালতে প্রেরণ করেন। এর আগে সাভার নামা বাজার বেদে পল্লী থেকে আটক করেন তাকে।

পুলিশ ও এলাকাবাসী জানায়,গতকাল উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের বাগসাত্রা এলাকায় ১৩ বছরের ওই মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ করেন তিনজন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি ডায়াগণষ্টিক সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় রাতেই সাভার মডেল থানায় একটি গণধর্ষণের মামলা দায়ের করা হলে গণধর্ষণের মুলহোতা সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

এবিষয়ে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড আপর্স আরাফাতুল ইসলাম বলেন,সাভার মডেল থানায় একটি গণধর্ষণের মামলা দায়ের করা হলে গণধর্ষণের মুলহোতা সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।পরে দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031