মাকে মারধরে ক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে যুবক নিহত চাঁপাইনবাবগঞ্জে

মাহিদুল ইসলাম ফরহাদ: চাঁপাইনবাবগঞ্জে নিজের মাকে মারধরের ঘটনায় এলাকাবাসীর গণপিটুনিতে বাবু (২৭) নামে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। বুধবার (০৯ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের বাঘাইরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর বগিপাড়ার মোহাম্মদ আলীর ছেলে বাবু। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বাবু দীর্ঘদিন যাবত মাদকাসক্ত ছিলেন এবং এ নিয়ে তার পরিবারের সাথে প্রায় পারিবারিক কলহ লেগে থাকতো। বুধবার সকালে বাবুর সাথে তার মায়ের কথা কাটাকাটির এক পর্যায়ে নিজের মাকে মারধর করেন তিনি। পরে তার মা এলাকার কয়েকজনের কাছে বিচার দেন। পরে রাত সাড়ে ৮ টার দিকে বাড়ি ফিরলে এলাকাবাসী তাকে শাসনের আদলে মারধর করে। এতেই ঘটনাস্থলেই মারা যান বাবু। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তার মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ঠ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, ঘটনাটি পারিবারিক। তবে যেহেতু মারধরের শিকার হয়ে বাবু মারা গেছেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি মাসুদ পারভেজের চিঠিসাড়ে পাঁচ কোটি টাকার টেন্ডার, ওষুধ ও চিকিৎসাসামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগ; চিকিৎসকদের অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগও

মাকে মারধরে ক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে যুবক নিহত চাঁপাইনবাবগঞ্জে

11 July 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com