পাঁচবিবির আওলাই ইউনিয়নে মরহুম এনামুল হকের পরিবারকে জামায়াতের পক্ষ থেকে ছাগল প্রদান

মোঃ আবু সুফিয়ান মুক্তার : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন যুব বিভাগের সক্রিয় কর্মী মরহুম এনামুল হকের পরিবারকে জামায়াতের পক্ষ থেকে দুইটি ছাগল উপহার হিসেবে প্রদান করা হয়েছে।সংগঠনের একনিষ্ঠ ও ত্যাগী এই কর্মীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার পরিবারের প্রতি সহানুভূতির অংশ হিসেবে এ সহযোগিতা প্রদান করা হয়।গতকাল বিকালে মরহুম এনামুল হকের ছোট ছেলের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি বলেন,মরহুম এনামুল হক ছিলেন যুব জামায়াতের একজন নিষ্ঠাবান, আদর্শিক ও নিবেদিত প্রাণ কর্মী। ইসলামী আন্দোলনের ধারাবাহিকতায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার অকাল মৃত্যু সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এবং তার পরিবারকে জানাই গভীর সমবেদনা। তাদের পাশে জামায়াতে ইসলামী সবসময় রয়েছে ও থাকবে ইনশাআল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান,পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম,নায়েবে আমীর অধ্যাপক আজিজুল হক ঠান্ডা,উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার,আওলাই ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ নূর হোসেন আকন্দ বাবু,সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম,ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ রশেদুল ইসলাম,
সেক্রেটারি মোঃ মেহেদী হাসান,এবং ইউনিয়ন টিম সদস্য মোঃ সেকেন্দার আলী প্রমুখ। এ উদ্যোগের মাধ্যমে জামায়াত আবারও প্রমাণ করল যে, তাদের সংগঠনের কর্মীদের প্রতি দায়িত্বশীলতা কেবল আন্দোলনেই নয়, কর্মীর পরিবার-পরিজনের প্রতিও তাদের অবিচল ভালোবাসা ও সহমর্মিতা রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031