পাইকগাছায় পুলিশের অভিযানে জুয়াড়ি সহ আটক- ৬

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:

পাইকগাছা থানা পুলিশের পৃথক অভিযানে অনলাইন ৩ জুয়াড়ি সহ পরোয়ানাভুক্ত আরো ৩ আসামিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত সকল আসামিকে রবিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে বিশেষ অভিযানের অংশ হিসেবে থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ এর সার্বিক দিকনির্দেশনায় অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহার করে জুয়া খেলার অপরাধে উপজেলার কপিলমুনি ইউপির হাউলী গ্রামের মৃত শেখ রুহুল কুদ্দুস রাজের ছেলে মোঃ জাহিদুল ইকবাল জয় (২৬), রেজাকপুর গ্রামের মৃত তোরাব আলীর ছেলে রফিকুল ইসলাম সাগর(২৮) ও রামচন্দ্র নগর গ্রামের সিরাজ গাজী ছেলে মোঃ ইকবাল হোসেন (৩২) কে আটক করা। আটককৃতদের থানার ১০ নং মামলার আসামি করা হয়েছে।

অপরদিকে পরোয়ানাভুক্ত আসামিরা হলেন, উপজেলার চাঁদখালী ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত ভক্ত জামাল সানার ছেলে মোঃ শারাফাত সানা (এক বছরের সাজাপ্রাপ্ত আসামি) স্মরণখালী গ্রামের মৃত শামসুর রহমান সরদারের ছেলে শফিকুল সরদার (৪৭) ও কাটাবুনিয়া গ্রামের জাহাবক্স গাজীর ছেলে মোঃ মফিজুল গাজীকে আটক করে থানা পুলিশ।

এ বিষয়ে পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। রবিবার সকালে সকল আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশের এ অফিসার।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031