পাইকগাছায় বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ

এম জালাল উদ্দীন:পাইকগাছা:

পাইকগাছার দ্বীপ বেষ্টিত দেলুটি ইউনিয়নের বন্যা কবলিত ৫ টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে।

বুধবার(২৫জুন) বিকালে উপজেলা পরিষদ চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের মাঝে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২.৭ মেট্রিক টন মৎস্য খাদ্য বিতরণ করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, মেরিন ফিশারিজ কর্মকর্তা তরিকুল ইসলাম, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, ইউপি সদস্য পবিত্র কুমার সরদার, রামচন্দ্র টিকাদার, বদিয়ার হোসেন, পলাশ কান্তি রায় ও মেরী রাণী সরদার সহ উপকারভোগীরা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031