দাড়িপাল্লা প্রতীক ফেরত পেলো জামায়াত: নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি

উচ্চ আদালতের আদেশের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আবার রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত করেছে নির্বাচন কমিশন; পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দিয়েছে।

আজ মঙ্গলবার ২৪’ জুন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, জামায়াতের নিবন্ধন ও প্রতীক পুনর্বহাল করা হয়েছে।

এর অর্থ দলটি আবার নির্বাচন করার সুযোগ পেল।
আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের যে রায় হাই কোর্ট দিয়েছিল, এক যুগ পর গত ১ জুন তা বাতিল করে দেয় আপিল বিভাগ।

সর্বোচ্চ আদালত আদেশে বলেছিল, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এখন নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীকের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে।

আদালতের আদেশের পর জামায়াতের নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক ফেরত দেওয়ার বিষয়ে কোরবানির ঈদের আগে ৪ জুন কমিশন সভায় সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

সভা শেষে সেদিন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছিলেন, নির্বাচন কমিশন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জামায়াত দলীয় নিবন্ধন ও প্রতীক ফেরত পাবে। তবে দলীয় প্রতীকটি ফেরতের ক্ষেত্রে দাপ্তরিক প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে।

এর তিন সপ্তাহের মাথায় প্রজ্ঞাপন প্রকাশ করল ইসি সচিবালয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031